নওগাঁ থেকে ২১ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার

নওগাঁ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ১৭:৫৫আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৭:৫৬

নওগাঁ চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহ কার্যক্রমের আওতায় সরকার নওগাঁ থেকে ২০ হাজার ৯৩২ মেট্রিক টন চাল কিনবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি বোরো মৌসুমে সারাদেশ থেকে প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেজন্য খাদ্য উদবৃত্ত জেলাসমূহকে আলাদা আলাদা সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ২৬ জুলাই বিকেলে মন্ত্রণালয়ের পাঠানো একটি পত্রের মাধ্যমে সংগ্রহ লক্ষ্যমাত্রা জানানোর পরপরই স্থানীয় মিল মালিকদের সঙ্গে চাল সংগ্রহের চুক্তি সম্পাদনের কার্যক্রম শুরু করা হয়েছে। চুক্তির এই কার্যক্রম চলবে ৪ আগস্ট পর্যন্ত। এবারের সংগ্রহ কার্যক্রমে নওগাঁর প্রায় ১২০০ মিল মালিক চাল সরবরাহের আগ্রহ প্রকাশ করেছেন। ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান ডিসি ফুড আনোয়ার হোসেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি: ত্রাণ না পাওয়ার অভিযোগ
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম