জঙ্গী ও সন্ত্রাস দমনে শেখ হাসিনার সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ভূমিমন্ত্রী

পাবনা প্রতিনিধি
৩০ জুলাই ২০১৬, ১৬:৫৪আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৬:৫৮

জঙ্গিবাদ, সন্ত্রাস থেকে জাতিকে মুক্ত করতে জননেত্রী শেখ হাসিনার সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.।  

পাবনায় আ, লীগের সভায় বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জঙ্গিদের যেখানেই পাবেন সেখান থেকে টেনে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

প্রতিটি পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে জঙ্গি নির্মূল সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার সপক্ষে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী। আরও বলেন, ধর্মের নামে যারা সন্ত্রাস চালাচ্ছে, আল্লাহু আকবার বলে মসজিদ, মন্দির, গির্জা, হোটেল রেস্তোরাঁয় হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের বিচার এ মাটিতেই হবে। এদেশের মাটি থেকে জঙ্গিবাদ চিরতরে উৎখাত করার জন্য সংশ্লিষ্টদের সোচ্চার হওয়ার পরামর্শ দেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, সন্তানদের অনৈতিক, জঙ্গি ও সন্ত্রাসমূলক কাজে জড়িত হতে যাতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সকলকে ন্যায়ের পক্ষে থাকতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন পাবনা ৫ সদর এমপি  গোলাম ফারুক প্রিন্স, মকবুল হোসেন এমপি, আজিজুল হক আরজু এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ।  এ সময় জেলা আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।

/এইচকে/

আরও পড়ুন: জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: ট্রেন চলাচল বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম