আইনমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করায় রাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

রাবি প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ১৯:১০আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২২:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য (স্ট্যাস্টাস) করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিবলী ইসলাম নামের ওই শিক্ষক আইন বিভাগের প্রভাষক। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের অভিযোগ, ‘ফেসবুকে এ ধরনের পোস্ট প্রকাশ করা জঙ্গিবাদ বিস্তারে সহায়ক এবং রাষ্ট্রের প্রতি হুমকিস্বরূপ।’  
নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেটের এক সদস্য জানান, আইন মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমান ও সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আইনমন্ত্রী আনিসুল হকের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই ফেসবুকে স্ট্যাটাস দেন শিবলী ইসলাম। সেই স্ট্যাটাস আইন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হলে ২৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বিষয়টি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তথা সরকারের ভাবমূর্তির পরিপন্থী। মন্ত্রী কোন প্রেক্ষাপটে কি বক্তব্য দিয়েছেন তা সম্পর্কে শিবলী ইসলাম কোনও ব্যাখ্যা প্রকাশ করেননি।’ ওই চিঠিতে শিবলী ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের আমলে শিবলী ইসলাম প্রভাষক হিসেবে নিয়োগ পান।

/এআরএল/

আপ: এইচকে

আরও পড়ুন: পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, দুদিন পর লাশ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান