নাটোরে ভাইসহ সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৬, ১১:০৯আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১১:৩৭

নাটোর নাটোরে সাবেক ইউপি মেম্বার মোজাফ্ফর হোসেন মোজাই (৪৮) ও তার বড় ভাই হাসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার আরেক ভাই মহসিনকে (৩৫) কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ওসি নাছির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের আব্দুস সোবহানের ছেলে।  
আহত মহসিন জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত তাদের ঘরের দরজায় কড়া নাড়ে। পরে মোজাফ্ফর দরজা খুললে দুর্বৃত্তরা তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার দুই ভাই এগিয়ে আসলে তাদের ওপরেও হামলা চালানো হয়। পরে দুর্বৃত্তরা মোজাফ্ফরকে বাড়ির উঠানে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এসময় স্থানীয়রা দুর্বৃত্তদের দিকে এগিয়ে আসলে তারা দুই-তিন রাউন্ড ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

মহসিন আরও জানান, তিনি ও তার ভাই হাসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হাসেনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ নেওয়ার পথে সে মারা যায়।  

ওসি নাছির উদ্দিন মণ্ডল জানান, মোজাফ্ফরের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ফেনীতে পিস স্কুলের সাইনবোর্ড উধাও!
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী