সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ১৩:২৪আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৩:২৪

  সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে জেলার উল্লাপাড়ার উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাতটিকরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক নুরুল ইসলাম (৩০) জেলার কামারখন্দ উপজেলার চর-বরধুল গ্রামের ওয়াহাব আলীর ছেলে। তিনি কামারখন্দ উপজেলার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল পাবনার ঈশ্বরদী থানায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-২১১৩) বেপরোয়াভাবে চালিয়ে যাওবার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ওই পুলিশ সদস্য নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রেখেছে। ময়না তদন্তের প্রস্তুতি চলছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। হাটিকুমরুল থানায় মামলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ বন্ধ, ফেরি চলাচল বিঘ্নিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম