বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ!

বগুড়া ব্যুরো
১৭ আগস্ট ২০১৬, ১৭:০৯আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৭:০৯

বগুড়া বগুড়ার সান্তাহারের তিয়রপাড়ায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে লাবলু ও জুয়েল রেজা নামের দুইজন ওই গৃহবধূকে (২২) বাড়ি থেকে তুলে পাশের একটি খামার নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার বিকালে আদমদীঘি থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান, ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার ভিকটিমকে হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওই গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী প্রতিবেশী মৃত আবদুস সামাদের ছেলে লাবলুর খামারে শ্রমিকের কাজ করেন। লাবলু মঙ্গলবার তার স্বামীকে কাজের অজুহাতে সান্তাহারের বাইরে পাঠিয়ে দেন। মঙ্গলবার গভীর রাতে লাবলু তার বন্ধু নতুন বাজার এলাকার মহসিন আলীর ছেলে জুয়েল রেজাকে সঙ্গে তাদের নিয়ে বাড়ির সামনে আসেন। তারা ওই নারীর স্বামীর নাম ধরে ডাকাডাকি শুরু করে।  তিনি (গৃহবধূ) গলা চিনে দরজা খুলে দেন। তখন লাবলু ও রেজা তাকে মুখ বেঁধে টেনেহেঁচড়ে খামার বাড়িতে নিয়ে যায়। সেখানে দু’জন তাকে ধর্ষণ করে। মুখের বাঁধন খুলে চিৎকার দিলে ধর্ষকরা তাকে হত্যার হুমকি দেন এবং সেখান থেকে বের করে দেন।

বুধবার বিকালে ভিকটিম আদমদীঘি থানায় আসেন। ওসি জানান, মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি লাবলু ও তার বন্ধু রেজাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন- 

নব্য জেএমবি: এক জঙ্গি ২২ হামলায় জড়িত!


৩ বছরেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল

/এফএস/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম