বগুড়ায় ১৯৮ সিলিন্ডারে বিস্ফোরণ, আহত ১

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০১৬, ১৭:৫৮আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৮:০১

দুর্ঘটনার পর ঘটনাস্থলের দৃশ্য বগুড়ায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১৯৮টি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকালে শাজাহানপুরের সুজাবাদ লিচুতলা এলাকায় পদ্মা অয়েল কোম্পানির গ্যাস ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা অয়েল কোম্পানির এলপি গ্যাস ডিপোর অফিস সহকারি আশরাফুল ইসলাম জনি ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সিলেটের কৈলাশ টিলা থেকে একটি ট্রাকে করে ৩৭৮টি সিলিন্ডার গ্যাস ডিপোতে আসে। সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা ট্রাক থেকে সিলিন্ডারগুলো নামানো শুরু করে। এর মধ্যে একটি সিলিন্ডার মাটিতে পড়ে যাওয়ার পর সেখান থেকে গ্যাস বের হতে থাকে। একই সময় আরেকটি সিলিন্ডার সেটির ওপর পড়লে আগুন ধরে যায়। ওই আগুনে ট্রাক পুড়ে যাওয়ার পাশাপাশি বিস্ফোরিত হয় ১৯৮টি সিলিন্ডার।

বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাবেক আলী জানান, প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি ট্রাক সম্পূর্ণ ও দু’টি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহসানুর রশীদ ডাবলু জানান, সিলিন্ডারগুলো অনেক পুরনো। সেগুলো পরিবর্তনের জন্য দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

/এআরএল/

 আরও পড়ুন: 

এবারও সমন্বিত ভর্তি পরীক্ষা হচ্ছে না: লোকসান দিতে চায় না পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম