শ্বাসরোধে ছেলেকে হত্যার অভিযোগে সৎ মাসহ আটক ৩

পাবনা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৬, ২১:২১আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২১:২১

পাবনা পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে সিয়াম (৫) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে  সৎমা আরজিনা খাতুনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

এছাড়া সিয়ামের চাচাতো ভাই শাকিল হোসেন ও তার স্ত্রী উর্মী খাতুনকে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিয়ামকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে জন্মদাত্রী মা সুমী খাতুনসহ স্বজনরা। একপর্যায়ে বিকেল ৫টার দিকে সৎমা আরজিনা খাতুনের ঘরে সিয়ামের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় পরিবারের লোকজন ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল  হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জাো গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কিভাবে, কারা, কি কারণে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎমা আরজিনাসহ তিনজনকে আটক করা হয়েছে।  

সিয়ামের মা সুমী খাতুন অভিযোগ করে বলেন, স্বামী-সংসার থেকে আমার চিহ্ন মুছে ফেলতে পরিকল্পিতভাবে ছেলে সিয়ামকে আরজিনা ও তার পরিবারের লোকজন হত্যা করেছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 আরও পড়ুন:

হত্যার আগে যেভাবে ছয় ‘খুনি’ অনুসরণ করে অভিজিৎকে (ভিডিও)

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম