নওগাঁয় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

নওগাঁ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ০৩:২৩আপডেট : ২২ আগস্ট ২০১৬, ০৩:২৫

আকস্মিক ঝড়ে নওগাঁর তিনটি উপজেলার অন্তত ১৫টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছের ভাঙা ডালের নিচে চাপা পড়ে মনোয়ারা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় জেহাদ নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নওগাঁয় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

নিহত মনোয়ারা মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহট্টা গ্রামের খাদেম আলীর স্ত্রী।

আহত জেহাদ একই গ্রামের ভাদু মণ্ডলের ছেলে।

মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম জানান, স্থানীয় রহট্টা গ্রামে ঝড়ের সময় মনোয়ারা ছাগল আনতে বাড়ির বাইরে গেলে হঠাৎই গাছের ভেঙে পড়া  ডালের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর কিছু দূরে একই গ্রামের জিহাদ গাছের ভেঙে পড়া ডালের চাপায় আহত হয়।

তিনি আরও জানান, ওই এলাকার কন্দুনা, হরিপুর, রঘুনাথপুর, রহট্টাসহ অন্তত ৮টি গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর বিধস্ত হয়েছে। এদিকে জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়ি, নৈদীঘি, নওদুলী বাজার, দীঘিরপাড়াসহ ৭ গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাট বিধস্ত হয়েছে। এসময় এলাকার অসংখ্য গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম