যে দলই করেন বঙ্গবন্ধুর কথা শুনতে হবে: ইউজিসি চেয়ারম্যান

রাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ১৮:১৮আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৮:২০

যে দলই করেন না কেন আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা শুনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. আব্দুল মান্নান। শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘বঙ্গবন্ধু: স্বাধীন বাংলাদেশ ও উন্নয়ন’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।

রাবিতে শোকসভায় ইউজিসির চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে। কেননা বাংলাদেশের জন্ম হয়েছে বলেই আপনি দল করতে পারছেন। আর বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের কথা চিন্তা করা যায় না।’

বঙ্গবন্ধু বাঙালির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাম্প্রদায়িক মুক্তির স্বপ্ন দেখেছিলেন উল্লেখ করে ড. আব্দুল মান্নান বলেন, ‘বঙ্গবন্ধুই ছিলেন বাংলাদেশ। তার কথায় সাড়ে সাত কোটি মানুষ আন্দোলনে নেমেছিল, জীবন দিয়েছিল। তাই যতদিন লাল-সবুজের পতাকা থাকবে ততদিন বঙ্গবন্ধুর কথা বলার মানুষ থাকবে। তার আদর্শ বেঁচে থাকবে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের