রাজশাহীতে চার ছিনতাইকারীসহ ৩৭ জন কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ২০:২৩আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২০:২৩

গ্রেফতার চার ছিনতাইকারী রাজশাহী মহানগরীতে চার ছিনতাইকারীসহ ৩৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।

তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১০ জন, রাজপাড়া থানা ১৭ জন, মতিহার থানা সাতজন ও শাহমখদুম থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদক ব্যবসায়ী, ৯ জন মাদকসেবী ও চারজন ছিনতাইকারী।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন নগরীর শ্রীরামপুর এলাকার মিঠু ওরফে কালু (৩২) ও একই এলাকার মাসুদ রানা (৩৩) এবং গুড়িপাড়া এলাকার আশরাফুল ইসলাম (২৮) ও ফারুক হোসেন (২১)।

ইফতে খায়ের আলম আরও জানান, শনিবার রাত ৮টার দিকে শ্রীরামপুর এলাকায় একটি রিকশা থামিয়ে যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করছিল এই চার ছিনতাইকারী। এ সময় পথচারীরা তাদের আটক করে রাজপাড়া থানায় সোপর্দ করে। পরে রবিবার বিকালে গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:
এ কান্নার জবাব কী?

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম