সন্তান হত্যার দায়ে বাবা ও সৎ মায়ের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৬, ১৪:৪০আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৪:৪২

আইন-আদালত নাটোরের বড়াইগ্রামে শিশু ইয়াসিন আরাফাত ইমন হত্যা মামলায় বাবা ইমদাদুল হক মিলন ও সৎ মা নাহিদা বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার জোয়ারী ইউনিয়নের কামারদহ গ্রামের  ইমদাদুল হক মিলন (৩৭) তার দ্বিতীয় স্ত্রী নাহিদা বেগম (২৪)।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের কামারদহ গ্রামে প্লাস্টিকের ফুলকা বেলুন নষ্টের অভিযোগে বাবা ইমদাদুল হক মিলন ও সৎ মা নাহিদা বেগম শ্বাসরোধে ইমনকে হত্যা করে। এ ঘটনায় ওই দিন রাতেই ইমনের জন্মদাত্রী মা কুলসুমা বেগম বাদী হয়ে ইমদাদুল ও নাহিদা বেগমকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা করেন। মামলার আইও এসআই মাসুদ করিম তদন্ত করে আদালতে চার্জশিট দেন। শুনানি শেষে আজ  বুধবার আদালতের বিচারক রেজাউল করিম অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমদাদুল হক ও নাহিদা বেগমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

ইমদাদুল হক কারাগারে থাকলেও জামিন নেওয়ার পর থেকেই পলাতক নাহিদা বেগম।

মামলার বাদী কুলসুমা বেগম দাবি করেন, ইমদাদুল হক মিলন আপন চাচা আকবর হত্যা মামলারও আসামি। সে স্থানীয় বিভিন্ন রাস্তায় ডাকাতি করতো। এসবের প্রতিবাদ করায় ইমদাদুল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নাহিদাকে বিয়ে করে।

আরও পড়ুন:

হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম