রাজশাহীতে গরু মোটাতাজকরণের নকল ওষুধ কারখানা সিলগালা

রাজশাহী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৫৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০৮:০৪

রাজশাহীতে গরু মোটাতাজকরণের নকল ওষুধ কারখানা সিলগালা রাজশাহীতে গরু মোটাতাজাকরণের নকল ওষুধ তৈরির একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানার মালিক ও কেমিস্টকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আদায় করা হয়েছে এক লাখ টাকা জরিমানা। বুধবার বিকেল ৫টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ‘ফাস্ট এগ্রোভেট’ নামের একটি ওষুধ কারখানাতে এ অভিযান চালানো হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কারখানার মালিক সেলিম মিয়া (৪০) এবং কেমিস্ট আবুল কালাম (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায়। তিনি জানান, কারখানাটির মালিকের নাম সেলিম মিয়া (৪০)-কেতিন মাসের কারাদণ্ড ও কেমিস্ট আবুল কালামকে (৩৫) কারাদণ্ড দেওয়া হয়েছে এক মাস। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান এ রায় দিয়েছেন।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জানান, সেলিম মিয়ার বাড়ি জামালপুরে। ২০০৬ সালের দিকে তিনি রাজশাহীতে এই কারখানা গড়ে তোলেন। সেখানে গরু মোটাতাজাকরণের নকল ওষুধ তৈরি করা হতো। এরপর প্যাকেটে বিদেশি ওষুধের লেবেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতেই ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে এসবের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানাটির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এ জন্য কারাখানার মালিক ও কেমিস্টকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান তাদের কারাদণ্ড দেন।
মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় ও কারখানা সিলগালা করে দেওয়া হয় বলে জানান তিনি।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম