নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা এলাকায় পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আকবর আলী চাপিলা ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে পুত্রবধূ সেলিনা বেগম পরিবারের লোকজনসহ পালিয়েছেন। রাত ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও মামলা দায়ের হয়নি।
গুরুদাসপুর থানার এসআই মোতালেব এবং ওসি দিলীপ কুমার জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে আকবর আলীর সঙ্গে তার ছেলে মিজানুর রহমানের স্ত্রী সেলিনা বেগমের কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সেলিনা বেগম হাতের বটি দিয়ে শ্বশুরের ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে একদল পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বুকে জখম রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আকবর আলীর মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।
আরও পড়ুন-
লন্ডনের প্রভাবশালীদের তালিকায় টিউলিপসহ চার বাংলাদেশি
বিদেশি কূটনীতিকরা অপরাধে জড়িয়ে পড়ছেন, শীর্ষে পাকিস্তান
/এফএস/








