আত্মহত্যা করেছেন আকতার জাহান, ধারণা পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের মৃত্যুর ঘটনায় সুরতহাল সম্পন্ন হয়েছে। সুরতহালের ভিত্তিতে পুলিশের ধারণা, আকতার জাহান আত্মহত্যা করেছেন। রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আমির জাফর বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

শনিবার সকালে আকতার জাহানের পরিবারের সদস্যদের সামনে সুরতহাল করা হয়। এরপর দুপুরে শুরু হয় তার ময়নাতদন্ত।

আমির জাফর বলেন, 'সুরতহাল শেষ হয়েছে। প্রাথমিকভাবে আকতার জাহান আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।' তিনি আরও বলেন, 'ময়নাতদন্ত প্রতিবেদন এলে বাকিটা জানা যাবে।'

শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। এরপর ল্যাপটপের নিচে তার নিজ হাতে লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়।

এদিকে আকতার জাহানের মৃত্যুর ঘটনায় মামলা করা হবে কিনা, এখনও সে সিদ্ধান্ত জানাননি তার স্বজনেরা। স্বজনরা জানান, তারা পরে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক তানভির আহমদের সঙ্গে দীর্ঘদিন সংসার করেন আকতার জাহান। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে শিক্ষকদের জন্য বরাদ্দকৃত ওই আবাসিক ভবনে (জুবেরি) একাই থাকতেন আকতার জাহান। তাদের সংসারে একটি ছেলে (সোয়াদ) রয়েছে। সে ঢাকায় নানির বাড়ি থেকে পড়াশোনা করে।

/ইউআই/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম