নিহত জঙ্গি শমসেরের ঠিকানা খুঁজে পায়নি পুলিশ

রাজশাহী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩০


নিহত জঙ্গি শমসেরের ঠিকানা খুঁজে পায়নি পুলিশ রাজশাহীতে নিহত জঙ্গি শমসের উদ্দিনের ঠিকানা খুঁজে পায়নি পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সরবরাহ করা রাজধানীর আজিমপুরে নিহত জঙ্গি শমসেরের বাড়ি ঠিকানা রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকার মেহেরচন্ডীর পূর্বপাড়ায়। কিন্তু সেখানে খোঁজখবর নিলেও তার ঠিকানা খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার গোলাম সাকলায়েন।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রাতেই আমাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট থেকে তার (জঙ্গি শমসের উদ্দিন) ঠিকানা জানতে চাওয়া হয়। পরে বোয়ালিয়া থানা থেকে একটি দল তার বাড়ির ঠিকানার সন্ধানে বের হয়। কিন্তু তারা শমসেরের ঠিকানা খুঁজে না পাওয়ায় আমি ব্যক্তিগতভাবে দুইবার এলাকায় গিয়ে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করেছি। কিন্তু কেউ এই নামে কাউকে চেনেনি।’

সিটিটিসি সূত্রে পাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী করিমের আসল নাম মো. শমসের উদ্দিন। পিতার নাম মোসলেহ উদ্দিন। এনআইডিতে তার ঠিকানার জায়গায় লেখা, ৬৩০ নম্বর সিটি করপোরেশন, বোয়ালিয়া, রাজশাহী। এনআইডি নম্বর- ৮১৯২২২৬৩৩৯১৫৩।

কিন্তু রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা বলেন, ‘তার এনআইডি নম্বরের শেষ ছয় সংখ্যার সঙ্গে আমার কাছে থাকা ভোটার নম্বরের (৮১১০২০৩৩৯১৫৩) মিল রয়েছে। তবে সেখান তার নাম হচ্ছে মো.জামসেদ হোসেন। পিতার নাম মরহুম মোছলেম উদ্দিন, মাতার নাম মোসা রেনুয়ারা বেগম, পেশা-ছাত্র, জন্ম তারিখ ১৯৮৩ সালের ১০ নভেম্বর। ঠিকানা- মেহেরচন্ডী (পূর্বপাড়া) বোয়ালিয়া, রাজশাহী।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ওয়ার্ডে ৫২০ পর্যন্ত হোল্ডিং রয়েছে। তবে জামসেদ হোসেনের ভোটার নম্বর অনুযায়ী তার হোল্ডিং মেহেরচন্ডী পূর্বপাড়া খন্দকার মসজিদের আশাপাশে ১৩৪ বা ১৩৫ হতে পারে।’

১৩৫ নম্বর হোল্ডিং বাড়ির পাশে এক নারী দোকানি বলেন, ‘আমাদের আশেপাশে এই নামে কেউ নেই। তবে সকাল থেকে শমসের ও জামসেদ নামে অনেকে আমাদের কাছে খোঁজ খবর নিয়ে গেছেন।’

নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার আরেক মুদি দোকানি মোহাম্মদ টুলু (৫৫) বলেন, ‘জন্ম থেকেই এলাকায় বড় হয়েছি। কিন্তু এই নামের সঙ্গে বাবার নামের কোনও মিল খুঁজে পাচ্ছি না। এলাকায় দু’জন জামসেদ আছে। এরা হলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে চা বিক্রেতা ও অন্যজন পূর্বপাড়া রেল স্টেশন এলাকার টেইলার্সের দর্জি। তারা দু’জনে জীবিত আছেন।’

জামসেদ হোসেনের ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার গোলাম সাকলায়েন বলেন, ‘এই নামের সঙ্গে বাবার নামের মিল না থাকায় মেহেরচন্ডী এলাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লাসহ এলাকার বেশ কয়েকজন বাংলা ট্রিবিউনকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশ ঘেষে নগরীর বোয়ালিয়া থানার মেহেরচন্ডী এলাকা। তাই এখানে ছাত্রাবাস গড়ে ওঠেছে। এমনও হতে পারে কোনও ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জাতীয় পরিচয়পত্রে এই এলাকার নাম ব্যবহার করে তৈরি করে থাকতে পারে। এরপর এলাকা ছেড়ে চলে গেছে। কিন্তু ভোটার তালিকায় তার নাম থেকে গেছে। এমন ঘটনা এর আগেও অনেক হয়েছে।’

জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার নম্বরের ব্যাপারে রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার সৈয়দ আমিরুল ইসলাম বলেন, ‘ভোটার ও এনআইডি নম্বরের মধ্যে পার্থক্য থাকে। সংখ্যা কমবেশি হয়। তবে ভোটার ও এনআইডি নম্বরের ব্যক্তি একজন হন।’

/এআর/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী