রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ২ অক্টোবর পর্যন্ত

রাজশাহী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা হ্রাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। অনলাইনে এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আসলাম হোসেন জানান, মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ পেতে হবে। যা আগে ছিল ৭.৫০। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। যা আগে ছিল ৮। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮ পেতে হবে। যা আগে ছিল ৮.৫০।

মোট ৯টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০১৬-তে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০১৫ সালে উত্তীর্ণদের দ্বিতীয়বার ভর্তির আবেদনের সুযোগ থাকছে না। ৫৬টি বিভাগে ও দুইটি ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।    

আবেদনের যোগ্যতা হ্রাস করার বিষয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এর আগের বছর যে যোগ্যতা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। কারণ এ বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি করার জন্য এটা করা হয়েছে।’

আবেদনসহ ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd প্রকাশ করা হবে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম