চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫২

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য আহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিবি পুলিশের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অতিরিক্ত পুলিশ সুপারসহ আট  পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রসুলপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ডিবি পুলিশের এসআই সোহেল রানা, এসআই আলমগীর, এএসআই  মো. গোলাম মোস্তফা, কনস্টেবল মো. সেলিম, রাশেল আলী, রাসেল, জাহাঙ্গীর ও গাড়িচালক শাহীন।

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্ত এলাকায় গোপন অভিযান শেষে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের একটি দল ফেরার পথে রসুলপুর মোড়ে বগুড়া ডিবি পুলিশের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে অতিরিক্ত পুলিশ সুপারসহ আট পুলিশ সদস্য আহত  হন। আহতদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল ও শাহীনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী