পাবনায় এবার ৩২৬টি মণ্ডপে পূজা

পাবনা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৪

পাবনায় এবার ৩২৬টি মণ্ডপে পূজা আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পাবনায় মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। পূজার প্রধান আকর্ষণ দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এবছর জেলার নয়টি উপজেলায় ৩২৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর প্রতিমা তৈরির কাজ এবং দুর্গা উৎসবকে নির্বিগ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। আগামী ৭ অক্টোবর দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের এ মহাউৎসব।

জয়কালী বাড়ি মন্দিরের প্রতিমা শিল্পী অজয় পাল জানান, মাটির কাজ শেষে হলে শুরু হবে রং তুলির আঁচড়। প্রতিমাগুলো মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে কাজ করছেন শিল্পীরা।

শহরের রামকৃষ্ণ সেবাশ্রম দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রলয় চাকী ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র জানান, পাবনায় দুর্গা পূজা সার্বজনীনভাবে প্রতিবছর উদযাপিত হয়। এবছর জেলা শহরসহ ৯টি উপজেলার ১১টি থানা এলাকায় ৩২৬টি মণ্ডপে প্রশাসনের সহায়তায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে উদযাপিত হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম জানান, দুর্গা পূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে পাবনা জেলার মন্দিরগুলোতে ১৬৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পাবনা পুলিশ সুপার আলমগীর কবির জানান, প্রতিমা তৈরির কাজ এবং দুর্গা উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পূজার নিরাপত্তায় আনসার বাহিনী ও পুলিশের পাশাপাশি র‌্যাবও মোতায়েন করা হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম