নাটোরে স্ত্রীর অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় সাবেক স্বামী লিটন আলীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।
লিটন আলী সদর উপজেলার চন্দ্রকলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও মামলার আইও এসআই সাদাত জানান, ২০১৪ সালের অক্টোবর মাসে বাগাতিপাড়া উপজেলার ডুমরাই গ্রামের আব্দুল মজিদের মেয়ের (খুশি খাতুন) সঙ্গে সদর উপজেলার চন্দ্রকলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে লিটনের বিয়ে হয়। বিয়ের ১ মাস পরেই লিটন বিদেশে যায়। যাওয়ার আগে সে তার স্ত্রীর সঙ্গে মেলামেশার ভিডিও ধারণ করে। বিদেশ যাওয়ার পর মাঝে মাঝে ভিডিও চ্যাটের অশ্লীল ভিডিও করে তা রেকর্ড করে রাখে।
সম্প্রতি বিদেশ থেকে ফিরে আসার পর লিটন অভিযোগ করে, তার স্ত্রীর অপর এক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে গত ৩ সেপ্টেম্বর লিটন তার স্ত্রীকে তালাক দেয়। সম্প্রতি ইউটিউবে সেই গোপন ভিডিও দেখার পর মঙ্গলবার সদর থানায় লিটনের বিরুদ্ধে মামলা করেন তার সাবেক স্ত্রী। মামলার সূত্র ধরে বুধবার সকালে লিটনকে আটক করে পুলিশ। পরে বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।
/এআর/








