হতদরিদ্রের চাল কালোবাজারে, ৬৫ বস্তা উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৩:৩৩আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৩:৩৩

চালসহ আটক তিন ব্যক্তি সিরাজগঞ্জে হত-দরিদ্রদের জন্য বরাদ্দ করা স্বল্পমূল্যের সরকারি চাল কালোবাজারে বিক্রির দায়ে চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ৫০ কেজি করে ওজনের ৬৫ বস্তা উদ্ধার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা শহরের মিরপুর ওয়াপদা বাঁধ এলাকায় অভিযান চালিয়ে দু’টি ট্রাক (সিরাজগঞ্জ-০২-০০০৩ এবং যশোহর-ন-১১-০০৩১) এবং চালসহ এদের আটক করে।

আটককৃতরা হলেন, সদর উপজেলার শিয়ালকোল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও কালোবাজারে চাল ক্রয় সিন্ডিকেটের সদস্য রাকিব শেখ (২৩), শিবনাথ গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে চালক আলমগীর হোসেন (২৩) ও পৌর এলাকার হোসেনপুর মহল্লার মাসুম শেখের ছেলে ট্রাকচালক সোহাগ শেখ (২৮)। এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক আলী জাফর বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) এবং ২৫(ডি) ধারায় শনিবার সকালে মামলা দায়ের করেছেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হত-দরিদ্রদের জন্য বরাদ্দ করা স্বল্পমূল্যের সরকারি ওই চালের বস্তাগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বেলকুচির রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামের ডিলার আবুল কাশেম ও সুলতানের গুদাম এবং সদরের কড্ডার মোড়ের ডিলার লবন খালেকের গুদাম থেকে চালগুলো জেলা শহরে আনা হচ্ছিল বলে স্থানীয়ভাবে অভিযোগ পাওয়া যায়। পুলিশকে বিষয়টি জানালে তারা অভিযান চালিয়ে দু’টি ট্রাক এবং মালামালসহ ৩ জনকে আটক করে। বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপারও জেনেছেন।

সদর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘সদর উপজেলা নির্বাহী অফিসারের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ট্রাক এবং ৬৫ বস্তা সরকারি চালসহ তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতদের সঙ্গে বেলকুচি ও সদরের বেশ কয়েকজন ব্যবসায়ী/ডিলার জড়িত আছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে। মামলার তদন্তের স্বার্থে তা আপাতত গোপন রাখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। রিমান্ডে এনে এদের আরও জিজ্ঞাসাবাদ করারও প্রক্রিয়া চলছে।’

আরও পড়ুন- 


৩৩ মিনিটের অভ্যর্থনা, ৬ ঘণ্টার যানজট!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম