হত-দরিদ্রের চাল কালোবাজারে বিক্রি

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশে তোলপাড়, তদন্তের নির্দেশ বেলকুচি ইউএনওর

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৬, ১৫:২৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৫:২৪

ফাইল ছবি সিরাজগঞ্জে হত-দরিদ্রদের জন্য স্বল্প মূল্যের চাল কালোবাজারে বিক্রির চেষ্টাকালে পুলিশের হাতে ৬৫ বস্তা চাল জব্দ এবং তিন পাচারকারী আটক নিয়ে সচিত্র প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশিত হওয়ায় তোলপাড় শুরু হয়েছে। বাংলা ট্রিবিউনের ছবিসহ প্রকাশিত সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বেলকুচি উপজেলা প্রশাসন এটি নিয়ে এক ধরনের প্রশাসনিক চাপে পড়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান নিজেই রবিবার বিকালে বাংলা ট্রিবিউনকে এমন তথ্য জানিয়েছেন। তবে, তিনি কী ধরনের চাপে পড়েছেন বা কারা তাকে চাপ দিচ্ছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে রাজি হননি।

এদিকে, বাংলা ট্রিবিউনসহ বেশ কটি পত্রিকায় সংবাদটি প্রকাশ হওয়ায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিস থেকে এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং জানান, বেলকুচি থেকে হত-দরিদ্রদের জন্য স্বল্প মূল্যের চাল কালোবাজারে জেলা সদরে বিক্রির চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে জব্দ এবং ট্রাকসহ তিন পাচারকারী আটকের বিষয়ে রবিবার জেলা প্রশাসক বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে (৩০ সেপ্টেম্বর) বেলকুচির রাজাপুর ইউনিয়নের শমেসপুর ও সদরের কড্ডার মোড়ের দুই ডিলারের গোডাউন থেকে দুটি ট্রাকে হত-দরিদ্রদের বরাদ্দকৃত স্বল্প মূল্যের সরকারি চাল কালোবাজারে বিক্রির জন্য জেলা সদরে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সদর থানা পুলিশ জেলা শহরের মিরপুর ওয়াপদা বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বস্তায় তিন হাজার ২৫০ কেজি চালসহ দুটি ট্রাক (সিরাজগঞ্জ-০২-০০০৩ এবং যশোহর-ন-১১-০০৩১) জব্দ করে। ওই সময় সদর উপজেলার শিয়ালকোল গ্রামের রাকিব শেখ (২৩) এবং শিবনাথ গ্রামের ট্রাকচালক আলমগীর হোসেন (২৩) ও পৌর এলাকার হোসেনপুর মহল্লার অপর ট্রাকচালক সোহাগ শেখকে (২৮) আটক করে পুলিশ। এ ঘটনায় পরদিন শনিবার সদর থানার উপ-পরিদর্শক আলী জাফর বাদী হয়ে মামলা করেন।

এ সংক্রান্ত আগের খবর:
সিরাজগঞ্জে স্বল্পমূল্যের ৬৫ বস্তা চাল জব্দ, আটক ২

/বিটি/টিএন/                                                    

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম