খাদ্য কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৬, ১৮:৪২আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৮:৪৪

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ার গাবতলীতে ১০ টাকা কেজির চাল বিক্রির ডিলার হতে না পেরে খাদ্য কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুর করা মামলার প্রধান আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুক আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে পুলিশ তাকে বগুড়া শহর থেকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উঞ্চরকী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ফারুক আহম্মেদ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ডিলার নিয়োগ না পেয়ে তার নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ২৫ সেপ্টেম্বর উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদকে মারধর ও অফিস ভাঙচুর করে। এ ঘটনায় খাদ্য কর্মকর্তা গাবতলী থানায় ফারুকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এর আগে সরকারি দলের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গাবতলী থানার এসআই আবু জাররা জানান, ফারুকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার রাত ১২টার দিকে বগুড়া শহরে ঘোরাফেরা করার সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি খাদ্য কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুর মামলার প্রধান আসামি। ফারুকসহ অন্য আসামিদের গ্রেফতারে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আহসান হাবিবের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

এদিকে ফারুক আহম্মেদকে গ্রেফতার করায় বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের