বগুড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের সবাই নারী। আজ বুধবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকমতলার কাশিপুর এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শামীম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। দুটি বাসের একটি বগুড়ার দিকে এবং আরেকটি রংপুরে দিকে যাচ্ছিল বলে জানান তিনি।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এফএস/








