সিরাজগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ০১:১৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ০১:১৯

সিরাজগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা সিরাজগঞ্জের সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি)সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মনিরুল ইসলাম (২৮)। শুক্রবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর পঞ্চসোনা চরে এ ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তার বাড়ি বেলকুচির রাজাপুর ইউনিনের দুর্গম চক-বয়রা গ্রামে।

সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, রাতে মনিরুল ইসলামকে কে বা কারা কুপিয়ে বা গুলি করে হত্যার পর লাশ পঞ্চসোনা চরে ফেলে রেখে যান। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা দিয়েছে।

তিনি আরও জানান, মুনিরুলের নামে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি এবং টাঙ্গাইলের ভুয়াপুরসহ বিভিন্ন থানায় খুন, নৌ-ডাকাতি ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া যমুনার চরে অপরাধীদের সঙ্গে তার বেশ সখ্যতা রয়েছে।

ধারণা করা হচ্ছে, আভ্যন্তরীন কোন্দলের জের ধরে মুনিরুলকে হত্যা করে হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম