নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

নওগাঁ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৬, ০৩:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০৩:৪৫

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ নওগাঁর বদলগাছীতে বাসচাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের চৌরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন এতথ্য জানিয়েছেন।
এ ঘটনায় আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন উপজেলার চাকরাইল গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে ও অটোরিকশা চালক শুকুন আলী (৪৫) এবং পাশের জগন্নাথপুর গ্রামের আফছার আলীর ছেলে গাজিমুদ্দীন (৪০)।
বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন জানান, ‘দুপুর ২টার দিকে বদলগাছী থেকে ব্যাটারি চালিত ইজিবাইকটি ৭/৮ জন যাত্রী নিয়ে নজিপুরের দিকে যাচ্ছিল। এ সময় নজিপুর থেকে বদলগাছীগামী যশোর ব-৯৬৪ নম্বরের জয় মা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ইজিবাইকটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়।
ইজিবাইকের অন্য যাত্রীদের মধ্যে গাজিমউদ্দিন, সম্পা রানী, পান্না বানু, মনোয়ারা বেগম, সেলিমসহ ৮জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গাজিমুদ্দীন চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি