সরকার প্রাথমিক শিক্ষাকে মজবুত করছে: গণশিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৬, ১৯:২৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৯:২৭

ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে সরকার মজবুত করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। শনিবার বিকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে শেখ কামাল অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখছেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ শিক্ষকদের সঠিক মর্যাদা দিয়েছে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন। এরপর অনেক সরকার এসেছে কিন্তু কেউ শিক্ষকদের কথা চিন্তা করেনি। বাবার পর একমাত্র তার কন্যা শেখ হাসিনাই প্রায় ২৬ হাজার বিদ্যালয়কে সরকারিকরণ করে শিক্ষকদের মর্যাদা দিয়েছেন।’

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি স্কুলগুলোতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এত কিছু করার পরও একটি মহল প্রচার করে বেড়াচ্ছে আমাদের নাকি শিক্ষার মান নেই। তারা কখনও যা পারেনি জননেত্রী শেখ হাসিনার সরকার তা করে দেখিয়েছেন। আর এটাই তাদের চক্ষুশূল। এ কারণেই তারা প্রাথমিক শিক্ষার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবুল খায়ের, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

এর আগে সকালে মন্ত্রী কামারখন্দের জটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ত্রিতল ভবন উদ্বোধন করেন। দুপুরে হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শিক্ষক ও অভিভাবক সমাবেশেও বক্তব্য রাখেন তিনি। সমাবেশে শেষে ৪০০ কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ১৭ জন প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ এবং ৪ জন প্রধান শিক্ষকের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেওয়া হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম