অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক ব্যবস্থাপক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৭:৪৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৭:৪৭

রাজশাহী ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা শাখায় সাবেক ব্যবস্থাপক রফিকুল ইসলামকে (৬১) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আবদুর রশিদ সরকারের ছেলে।

দুদকের উপ-পরিচালক জানান, রফিকুল ইসলাম প্রায় এক বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। অবসর গ্রহণের সময় তিনি অগ্রণী ব্যাংকের বাজুবাঘা শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের মাত্র কিছু দিন আগে তিনি ভুয়া প্রতিষ্ঠানের নামে কয়েকটি হিসাব খুলে ১ কোটি ১৩ লাখ টাকা ঋণ ‘বিতরণ’ করেন। কিন্তু তিনি অবসর নেওয়ার পর এসব প্রতিষ্ঠানের কোনও অস্তিত্ব খুঁজে পায়নি ব্যাংক কর্তৃপক্ষ। তাই এই টাকার পুরোটাই তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর গত জুলাই মাসে ব্যাংকটির ওই শাখার বর্তমান ব্যবস্থাপক ইসহাক আলী ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ব্যবস্থাপক রফিকুল ইসলামের নামে বাঘা থানায় চারটি মামলা করেন। মামলাগুলো তদন্ত করছে দুদক।

তিনি আরও জানান, চার মামলায়ই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল রফিকুল ইসলামের নামে। তবে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন তাকে গ্রেফতার করেন। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন- 

ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আসছে নতুন কওমি বোর্ড

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক