নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ৯৩ বস্তা চালসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৯:৪৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৯:৪৩

নওগাঁ নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৯৩ বস্তা চালসহ মোর্শেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে চালসহ  ট্রাক্টরটি আটক  করা হয়।

পুলিশ জানায়, দুবলহাটি থেকে কালোবাজারে বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ট্রাক্টর ভর্তি ১০ টাকা কেজির চাল শহরে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালোবাজারিরা চাল বোঝাই ট্রাক্টর ফেলে পালিয়ে যাচ্ছিলো। কিন্তু পুলিশ মোর্শেদ নামে একজনকে আটক  করে। আটকের পর মোর্শেদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো বলে স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ওই চালের ডিলার দুবলহাটী এলাকার শুধাংশু কুমার ও স্বপন কুমারের নামে থানায় মামলা করেছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম