বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ১৯:২০আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৯:২৩

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ার কাহালুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা দায়ে স্বামী আবু বক্কর সিদ্দিককে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। সোমবার বিকালে জেলা ও দায়রা জজ আ ম মো.সাঈদ এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্র জানা যায়,প্রায় ২২ বছর আগে কাহালু উপজেলার পাবহারা গ্রামের আবু বক্কর সিদ্দিক প্রতিবেশী ইউনুস আলীর মেয়ে ইসমত আরাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। তাদের সংসারে তিনজন সন্তান রয়েছে। ইসমত স্থানীয় একটি সুতার কারখানায় চাকরি করতেন। ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি রাতে সিদ্দিক তার স্ত্রী ইসমতের কাছে চলতি মাসের বেতনের টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া  হয়। এক পর্যায়ে সিদ্দিক কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ইসমতের মৃত্যু হয়। পরদিন ইসমতের ভাই থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ সিদ্দিককে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জেলাল ওই বছরের ১০ এপ্রিল আদালতে সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার বিকালে এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে পিপি আবদুল মতিন মামলা পরিচালনা করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম