জাহিদুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ২১:৩৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২১:৪৫

 

জাহিদুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জে কর্মরত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টায় নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন কোর্ট মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ। এ সময় জানাজায় অংশ নেন রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের মানুষ। পরে তার লাশ নিজ জেলা গোপালগঞ্জের সদর উপজেলার শুকতাইল গ্রামে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম এর আগে জেলা প্রশাসকের লাশ দুপুর আড়াইার সময় তাঁর বাসভবনে পৌঁছালে তাকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, সুধীবৃন্দসহ সর্বস্তরের নারী-পুরুষ ছুটে যায় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে বিভাগীয় টাস্ক ফোর্স কমিটির সভায় আজ সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/এইচকে/



সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম