রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৮:৪০আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৮:৪২

আদালত রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মিঠুন আলীর (২২) বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাংড়া গ্রামে। তার পিতার নাম আমীর আলী।
বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক খুরশিদা পারভীন।
তিনি জানান, ২০১৩ সালের ৪ নভেম্বর ৭০ গ্রাম হেরোইনসহ মিঠুন আলীকে গ্রেফতার করা হয়। ওই দিনই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
পরে আদালতে এ মামলার বিচার কাজ শুরু হয়। উভয়পক্ষের যুক্তিতর্ক, শুনানি শেষে বুধবার আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও দশ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি মিঠুন আলী আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

/ এইচকে/

পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে বড় ভাইকে হত্যা: ছোট ভাইসহ চার জনের যাবজ্জীবন

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম