নাটোরে নিখোঁজের ৫দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ১৭:২৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:২৯

নাটোর নিখোঁজের পাঁচদিন পর নাটোরের সিংড়ার আত্রাই নদী থেকে রাব্বি নামে ১১ মাসের এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সিংড়ার পৌর শহরের পারসিংড়া এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত রাব্বি পারসিংড়ার ক্ষুদে ব্যবসায়ী শাকিলের ছেলে।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল ও এলাকাবাসী জানায়, বুধবার সকাল ১১টার দিকে বাড়ির উঠোনে খেলার এক পর্যায়ে শিশু রাব্বি বাড়ির পাশ্ববর্তী আত্রাই নদীতে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান মেলেনি। সোমবার সকাল ১১টার দিকে পারসিংড়া এলাকায় নদীর কিনারায় কচু গাছের মধ্যে লাশটি ভাসতে দেখে তার বাড়িতে খবর দেয় এলাকাবাসী । পরে শিশুর গলিত লাশ উদ্ধার করে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী