ইউএনও-র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড, মেয়ের বাবার কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ০৫:৪১আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ০৫:৫০
image

নওগাঁ নওগাঁ জেলার আত্রাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে শারমিন আক্তার (১৫) নামের এক কিশোরী। তবে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে তার বাবাকে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার দুপুরে উপজেলার রড় কালিকাপুর গ্রামের মো. ভুট্টুর বাড়িতে তার কিশোরী মেয়ে শারমিন আক্তারের (১৫) বিয়ের আয়োজন চলছিল পার্শ্ববর্তী ক্ষুদ্রকালিকাপুর গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে মো. তাইজুল ইসলামের (৩০) সঙ্গে।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহযোগিতায় শারমিনদের বাড়ীতে হাজির হন মোখলেছুর রহমান এবং ওই বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন। তিনি পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবা মো. ভুট্টুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলেও জানা গেছে।
/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী