চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতার হাতে ঠিকাদার লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ০০:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০০:৫৩

চাঁপাইনবাবগঞ্জ দরপত্র দাখিল করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতার হাতে এক ঠিকাদার লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই ঠিকাদারের নাম মনির হোসেন বকুল। তিনি মেসার্স এমএনইএইচ প্রতিষ্ঠানের পার্টনারশিপ প্রতিনিধি ও ঠিকাদার সমতির সদস্য। আর অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম এজাবুল হক বুলি। তিনি জেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক ও সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

গণপূর্ত বিভাগ সুত্রে জানা গেছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের চতুর্থ থেকে অষ্টম তলা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৫ কোটি ২৮ হাজার টাকা। মঙ্গলবার (২৫ অক্টোবর) ছিল দরপত্র দাখিলের শেষ দিন।

ঠিকাদার মনির হোসেন বকুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের কার্যালয়ের বাক্সে দরপত্র দাখিল করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে দরপত্র দাখিল করতে যান। সেখানে যেতেই এজাবুল হক বুলিসহ তার লোকজন দরপত্র দাখিলে বাধা দেন। একপর্যায়ে বুলির সঙ্গে থাকা ইফতেখার আহমেদ রঞ্জু তাকে ধাক্কা দেয় এবং দরপত্রের প্রয়োজনীয় কাগজপত্রের আংশিক ছিনিয়ে নেন। বাকি কাগজপত্র তিনি দাখিল করেন। তিনি আরও অভিযোগ করেন, ধাক্কাধাক্কির সময় উপস্থিত সহকারী পুলিশ সুপার (সদর দফতর) আবুল কালাম সাহিদের কাছে তিনি নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা তাতে সাড়া দেননি। কাগজপত্র ছিনিয়ে নেওয়ার পরে পুলিশ রঞ্জুকে আটক করে।

পুলিশ সুপার জানান, ‘তেমন বড় কোনও ঘটনা ঘটেনি। একজন ঠিকাদার দরপত্র দাখিল করতে এলে অপর কয়েকজন বাধা দেয়। আমরা ওই ঠিকাদারকে দরপত্র দাখিল করতে সহযোগিতা করেছি।’

এজাবুল হক বুলি বলেন, ‘বকুলকে বাধা দেওয়ার সময় আমি উপস্থিত ছিলাম না। পরে এসপি অফিসে গিয়ে আমিই তাকে দরপত্র দাখিলে সহযোগিতা করেছি।’

/এআরএল/
আরও পড়ুন: 

বিএনপির যেসব নেতা এখনও কারাগারে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি