এমপি ও উপজেলা আ.লীগের দ্বন্দ্বের জেরে উপজেলা চেয়ারম্যানকে কোপানোর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ১৬:৩৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৬:৩৬

আহত উপজেলা চেয়ারম্যান আব্দুল হক সিরাজগঞ্জের তাড়াশে সংসদ সদস্য গাজী ম.ম.আমজাদ হোসেন মিলনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্বের জেরে উপজেলা চেয়ারম্যানকে কোপানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত উপজেলা চেয়ারম্যান আব্দুল হককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও হামলাকারীরা ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন ও মির্জা হাসানকে মারপিট করেছেন।

জানা গেছে, দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি এবং বেশ কজন আওয়ামী লীগ নেতাদের পুলিশি ও সামাজিক নির্যাতনের বিষয় নিয়ে এমপি গাজী ম.ম.আমজাদ হোসেন মিলনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ও সাধারণ সম্পাদক সঞ্জিৎ কুমার কর্মকারসহ বেশ কিছু নেতাদের দ্বন্দ্ব রয়েছে। রবিবার সকালে তাড়াশ উপজেলা আইনশৃঙ্খলা সভায় এমপি গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হকসহ বেশ ক’জন স্থানীয় ইউপি চেয়ারম্যান পূর্ববর্তী জিডি ও পুলিশি নির্যাতনের বিষয় নিয়ে বক্তব্য দেন। এরই একপর্যায়ে এমপির সঙ্গে উপজেলা চেয়ারম্যানসহ বেশ ক’জন ইউপি চেয়ারম্যানদের কথা কাটাকাটি হয়। এরপর তোপের মুখে পড়ে দুপুর সাড়ে ১২টার দিকে এমপি মিলন সেখান থেকে চলে গেলে পণ্ড হয়ে যায় সভা। অন্যদিকে, সভাস্থল ত্যাগের সময় উদ্ভুত পরিস্থিতির জন্য এমপি উপজেলা চেয়ারম্যানকে দায়ী করে তাকে হুমকি দেন। সভা পণ্ড হয়ে গেলে উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যানদের নিয়ে তার অফিসে বসেন। এ ঘটনার পর কতিপয় চিহ্নিত সরকার দলীয় সন্ত্রাসী সাংসদের ইন্ধনে উপজেলা চেয়ারম্যানসসহ বাকিদের ওপর হামলা ও অফিস কক্ষ ভাঙচুর করে। ঘটনার প্রত্যক্ষদর্শী সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন এ ধরনের অভিযোগ করেন। 

হামলাকারীদের আঘাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন ও মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাসান মির্জাসহ বেশ ক’জন আহত হন। আব্দুল হকে প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিৎ কুমার কর্মকার বলেন, ‘তাড়াশে এমপি মিলন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রবিবার মাসিক উপজেলা সমন্বয় ও আইন শৃঙ্খলা সভায় ক’জন জনপ্রতিধিদের বিরুদ্ধে জিডির বিষয় নিয়ে এমপির সঙ্গে উপজেলা চেয়ারম্যানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরই জের ধরে তার আদেশে এমপির লোকজন উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষ ভাঙচুর, তাকে কুপিয়ে জখম এবং বেশ ক’জন ইউপি চেয়ারম্যানদের মারপিট করে। বিষয়টি খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা জেলার নেতাদের জানিয়েছি।’

তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বলেন, ‘মারপিট ও সামাজিক প্রীতি ভঙ্গের অভিযোগে দু’চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি হয়। এ বিষয় নিয়ে সভায় রবিবার হট্টগোল শুরু হলে পুলিশ তা নিয়ন্ত্রণ করে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, উপজেলা সদস্যদের মধ্যে পরষ্পর বিরোধী এবং উত্তপ্ত বাক্য বিনিময় ও বিশৃঙ্খলার ঘটনা ঘটায় সভা মুলতবি ঘোষণা করা হয়েছে। বিষয়টি একেবারেই অনাকাঙ্খিত।

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী ম.ম.আমজাদ হোসেনের মুঠোফোনে কল করা হলে তার স্ত্রী তাড়াশ ডিগ্রী কলেজের উপাধাক্ষ্য ডেইজী মিলন জানান, তার স্বামী অসুস্থ।

তবে ঘটনার পরপরই হামলার ঘটনায় ইন্ধনের বিষয়টি অস্বীকার করে এমপি আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘তাড়াশের আইন-শৃঙ্খলা সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সদর ইউপি চেয়ারম্যান বাবলু শেখ ও বারুহাস চেয়ারম্যান মোক্তার হোসেন তাকে কটাক্ষ করে বক্তব্য দিলে উপস্থিত উপজেলা ভাইস চেয়্যারম্যান ফরহাদ হোসেন এর তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সভা পণ্ড হয়। আমিও উপজেলা চত্বরে নিজের অফিসে গিয়ে বসি। এরপর কে বা কারা উপজেলা চেয়ারম্যানের অফিস ভাঙচুর বা তাকে মারপিট করেছে, সে বিষয়টি জানা নেই।’

আরও পড়ুন:
‘বাড়ি থেইক্যা ধইরা পুলিশ বলছে কটেজ থেইক্যা ধরছে’

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের