শেয়াল মারার ফাঁদে প্রাণ গেল দম্পতির

রাজশাহী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ১৫:৫১আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৫:৫১

রাজশাহী রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের দুই মেয়েও আহত হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার মোরশেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত স্বামী-স্ত্রী হলেন, আবুল কালাম আবু (৫৫) ও ফরিদা বেগম (৪৫)। আহত দুই মেয়ে রুমা খাতুন (২২) ও মৌসুমি খাতুনকে (২০) স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশি ফরিদুল ইসলাম বলেন, শেয়ালের অত্যাচার থেকে বাড়ির মুরগি বাঁচাতে বিদ্যুতের লাইনের সঙ্গে কুলা বাঁধা তার দিয়ে মুরগির ঘরের পেছনের দিকে বেড়ায় সংযোগ দেওয়া ছিল। এই তারের সংস্পর্শে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আবুল কালাম আবু রবিবার গভীর রাতে বাড়ির বাইরে শৌচাগারে যান। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে আবুলের হাতে স্পর্শ লাগে। তার চিৎকারে স্ত্রী ফরিদা বেগম তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বাবা-মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে দুই মেয়েও এগিয়ে যায়। এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

একপর্যায়ে এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিনুল ইসলাম এই দম্পতিকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ঘটনাটি তাদের কাছে রহস্যজনক বলে হয়েছে। ঘটনাস্থল থেকে কুলা বাঁধা তার ও সকেট উদ্ধার করা হয়েছে। তবে কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম