হেরোইন বহনের দায়ে দম্পতির যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ১৮:৩৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:৩৩

যাবজ্জীবন বগুড়ায় ৫০০ গ্রাম হেরোইন বহনের দায়ে এক দম্পতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। সোমবার দুপরে বগুড়া প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা মোড়ের গোলাম মোস্তফার ছেলে তাইনুস আলী ও তার স্ত্রী হালিমা বেগম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার সান্তাহার সার্কেলের পরিদর্শক মো. মনিরুজ্জামান দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর মোড় থেকে তাইনুস আলী ও হালিমা বেগমকে ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করে । তাদের হেরোইনসহ দুপচাঁচিয়া থানায় সোপর্দ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চলতি বছরের ২৭ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে। আদালত শুনানি ও সাক্ষীগ্রহণ শেষে সোমবার দুপুরে এ রায় ঘোষণা দেন।
/এমডিপি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের