অধ্যাপক রেজাউল হত্যা: আটজনকে আসামি করে চার্জশিট

রাজশাহী প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৬, ১৮:০১আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৮:০১

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল হত্যার চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক রবিবার আটজনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। হত্যাকাণ্ডের প্রায় সাড়ে ছয় মাস পর পুলিশ চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের চার্জশিট জমা দিলো।

রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, মোট আটজনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। এদের মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইতোমধ্যেই তিনজন নিহত হয়েছে। এরা হলো খাইরুল ইসলাম বাদল, উসমান ও নজরুল ইসলাম। এই মামলার এক নম্বর আসামি শরিফুল ইসলাম পলাতক। এছাড়া রিপন, আবদুস সাত্তার, রহমতুল্লাহ ও মাসকাওয়াত ওরফে আবদুল্লাহ কারাগারে আছে। তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান, রাজশাহী আদালতে পুলিশের পক্ষ থেকে চার্জশিট মেট্রো কোর্টে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে কোন আদালতে মামলাটি দেওয়া হবে তা নির্ধারণ করা হবে।

এদিকে, রবিবার বিকালে এই মামলার বাদী ও নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বলেন, আমরা ফাইনাল চার্জশিটের ব্যাপারে জানি না। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা আজ  রাতে আমাদের সঙ্গে দেখা করবেন।

এর আগে ড. রেজাউল করিম হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল আন্দোলন করে আসছিল।

অধ্যাপক রেজাউল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। তাই, সঠিক যাচাই-বাছাই করতে তদন্তে দেরি হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ এপ্রিল রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির অদূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম