মন্ত্রী ছায়েদুল হকের বহিষ্কার দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ১৪:৩৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৪:৩৫

মন্ত্রী ছায়েদুল হকের বহিষ্কার দাবিতে রাবিতে মানববন্ধন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ছায়েদুল হককে জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবি এবং সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দে’র ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

মাববন্ধনে বক্তারা বলেন, আমরা হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমরা বঙালি, আমরা বাংলাদেশি। স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। এরকম একটি অসাম্প্রদায়িক দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা কখনও মেনে নেওয়া যায় না। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনার জড়িতদের বিচার করবেন।

এছাড়া বক্তরা এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে কিনা তা তদন্ত করে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানায়।

বক্তারা মন্ত্রী ছায়েদুল হকের প্রসঙ্গে বলেন, এতগুলো বাড়ি ও মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরপর মন্ত্রীর উপস্থিতিতে আবারও সেখানে হামলা হয়। তারপরেও মন্ত্রী বলেছেন, এখানে তেমন কোনও ঘটনা ঘটেনি, সাংবাদিকরা বাড়িয়ে লিখেছে। এছাড়া তিনি নাকি হিন্দুদের মালাউন বলেছে। একজন জনপ্রতিনিধি কিভাবে একটি সম্প্রদায়কে অভিশপ্ত বলতে পারে। যদি তিনি এরকম কিছু বলে থাকে তাহলে অবশ্যই তাকে বিচারে আওতায় আনা হোক।

মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী টগর মো. সালেহ, আইন বিভাগের আসাদুজ্জামান নিউটন, বাংলা বিভাগের চিন্ময় কুমার, কিরণ ও নৃ-বিজ্ঞান বিভাগের তপু মণ্ডল প্রমুখ।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী