রাজশাহীতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৬, ১৬:৪১আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৬:৪১

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কাঁকনহাটে মাটিচাপা পড়ে মহেষ সর্দার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক উপজেলার মান্ডইল গ্রামের নন্দন সর্দারের ছেলে।

কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলী জানান, কাঁকনহাট এলাকায় ড্রেন নির্মাণ করছে পৌরসভা। এতে মাটি কাটার কাজ করছিলেন মহেষ সর্দার। বেলা সাড়ে ১২টার দিকে ড্রেনের পাশের একটি দোকানের দেয়াল ধসে পড়ে ড্রেনের ভেতর। এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মহেষ সর্দারের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম