ল্যাপটপ চুরির ঘটনায় মহানগর ও রুয়েট ছাত্রলীগের সংঘর্ষ

রাবি প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৬, ১৬:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৬:৪৮

রুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষক সিদ্ধার্থ শংকরকে অবরুদ্ধ করে রাখা হয়। এর জেরে রাজশাহী মহানগর ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে রুয়েটের শহীদ জিয়াউর রহমান হলে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের দুটি ল্যাপটপ চুরি হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে রুয়েটের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্ধার্থ শংকর ওই হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এসময় তিনি রুয়েট শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাকিল কবিরের কক্ষে (৪৩০ নম্বর) গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে শাকিলকে চড় দেয় সিদ্ধার্থ। এসময় শাকিলসহ রুয়েট শাখা ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা বাধা দিতে আসলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে শিক্ষক সিদ্ধার্থকে হলের প্রাধ্যক্ষ কক্ষে আটকে রাখে নেতাকর্মীরা। এসময় সিদ্ধার্থ রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের জানায়। পরে তারা ঘটনাস্থলে আসলে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা হলের গেটের ভেতরের অবস্থান নেওয়া রুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন ও গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে শিক্ষক ও আওয়ামী লীগ নেতা সিদ্ধার্থ শংকর বলেন, ‘ল্যাপটপ চুরির ঘটনায় শাকিলের কক্ষে তল্লাশি করতে গেলে সে আমার সঙ্গে বাজে ব্যবহার করে। পরে তারা আমাকে অবরুদ্ধ করে রেখে শারীরিকভাবে লঞ্ছিত করে। বাধ্য হয়ে আমি বাইরে অন্যদের জানাই।’
তবে লাঞ্ছিতের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা শাকিল কবির বলেন,‘ সিদ্ধার্থ স্যার হঠাৎ করে হলে এসে আমাকে তার সঙ্গে দেখা করতে বলেন। তখন আমি হলের বাইরে টিউশনিতে ছিলাম। সেখান থেকে আসতে দেরি হওয়ায় তিনি আমাকে মোবাইলে হুমকি-ধামকি ও গালিগালাজ করেন। পরে রুমে আসার সঙ্গে সঙ্গেই তিনি আমার শার্টের কলার ধরে মারধর করেন। ঠেকাতে গেলে ধস্তাধস্তি হয়।’
এ বিষয়ে রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বলেন, ‘ভুল বোঝাবুঝি নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার আমাদের নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম