রাজশাহীতে ননদকে হত্যা করায় ভাবির যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৬, ১৮:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৮:২৩

আইন-আদালত রাজশাহীতে বাকপ্রতিবন্ধী ননদকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ভাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী জেলা বিশেষ দায়রা জজ আদালতের (১) বিচারক মোসাম্মত জাকিয়া পারভিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম সেবী আরা খাতুন (৩৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রসুলপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, বাকপ্রতিবন্ধী রুশনে আরা তার বড় ভাই মনিরুল ইসলামের বাড়িতে থাকতেন। ২০১৫ সালের ৬ মে রাত ১০টার দিকে রুশনে আরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার ভাই মনিরুল ইসলাম বড় ভাই নিসারুল ইসলামকে জানান যে, রুশনে আরা মারা গেছে। কিন্তু মরদেহ দেখে বড় ভাইয়ের সন্দেহ হয়। তিনি গোদাগাড়ী থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় নিসারুল বাদী হয়ে পরদিন গোদাগাড়ী থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে গোদাগাড়ী থানা পুলিশ ওই বছরের ১৮ আগস্ট রুশনে আরার ভাবি সেবী আরা খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মনিরুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই সাজা দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম