স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল স্ত্রীর মুখ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১৬:০৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:০৩

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচিতে সালমা বেগম (২৩) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করে মুখ ও শরীর ঝলসে দিয়েছে তার স্বামী সাইফুল ইসলাম (২৮)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মেঘুল্লা সোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। সালমা বেগম ওই গ্রামের সোলায়মান সেখের মেয়ে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, প্রায় দুবছর আগে উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামে মৃত আব্দুল সেখের ছেলে সাইফুল ইসলাম বিয়ে করে সালমা বেগমকে। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে সালমা তার বাবার বাড়িতে বসবাস করে আসছে। এরই একপর্যায়ে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। এ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমার মুখে ও বুকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় তার স্বামী সাইফুল। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় সালমার বাবা সোলায়মান সেখ বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক