বাগমারায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করলো বিএনপি নেতা

রাজশাহী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ০০:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ০০:২০

রাজশাহী পারিবারিক দ্বন্দ্বে রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে খোরশেদ আলম (৪৩) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বিএনপি নেতা আব্দুর খালেকের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম উপজেলার মাড়িয়া ইউনিয়নের বড় মাড়িয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তার প্রতিবেশী আজাহার উদ্দিনের ছেলে মাড়িয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আসাদুজ্জামান আসাদ।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, রাস্তা নিয়ে খোরশেদ আলমের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ ছিল। খোরশেদ আলমকে রাস্তা না দেওয়ার জন্য বিএনপি নেতা আব্দুল খালেক রাস্তায় কাঁটা দিয়ে ঘিরে রেখেছিল। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোরশেদ আলম পথ চলাচলের জন্য রাস্তায় রাখা কাঁটা সরানোর চেষ্টা করেন। এসময় আব্দুল খালেকসহ তিন-চারজন হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বিএনপি নেতা খালেককে আটকের চেষ্টা করা হচ্ছে। খোরশেদ আলমের লাশ বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম