সারিয়াকান্দিতে মামলা তুলে না নেওয়ায় হামলা, আহত ৪

বগুড়া প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪

সারিয়াকান্দিতে মামলা তুলে না নেওয়ায় হামলা, আহত ৪ বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রী রূপালী খাতুন হত্যা মামলা প্রত্যাহার না করায় আসামি পক্ষের মারধরে মামলার বাদীসহ ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বাদী হাফিজার রহমান ও ইকবাল হোসেন নামে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নিজবলাইল বাজারে একটি ঘরে তাদের আটকে রেখে মারধর করা হয়।

সারিয়াকান্দি থানার এসআই মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোর্টে দায়ের করা মামলার কপি থানায় আসেনি। মামলায় ইউপি চেয়ারম্যানের ছেলে ও সরকারি দলের অন্যান্যরা আসামি হয়েছেন এ সন্দেহে বাদী ও তার লোকজনকে মারধর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ হামলার ঘটনায় মামলা দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।’

আহত বাকি দুজন হলেন, সারিয়াকান্দির নিজবলাইল পশ্চিমপাড়া গ্রামের বজলার রহমান সাজু ও সাজেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ জুলাই সকালে নিজবলাইল গ্রামে বাড়ির পাশে খোলাস্থানে একটি কাঁঠাল গাছে মামলার বাদী হাফিজার রহমানের মেয়ে রূপালী খাতুনের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে হাফিজার রহমান থানায় হত্যা মামলা করেন। লাশের ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা উল্লেখ থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল হাসানও আত্মহত্যা উল্লেখ করে মামলার ফাইনাল রিপোর্ট জমা দেন। এরপর ছাত্রীর বাবা আদালতে মামলা করেন।

এদিকে ওই মামলায় হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন চিনি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কমল হোসেন ও তাদের সহযোগীদের আসামি করার বিষয়টি ফাঁস হয়ে যায়। এরপর থেকে মামলাটি প্রত্যাহারে আসামিরা হাফিজার রহমানকে চাপ দিয়ে আসছিল।

শুক্রবার রাত ৮টার দিকে হাফিজার, তার আত্মীয় ইকবাল হোসেন, বজলার রহমান সাজু ও সাজেদুল ইসলাম নিজবলাইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান মতির ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদুল ইসলাম, একই সংগঠনের কমল ও ছাত্রলীগ নেতা চিনির নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। তাদের ওই বাজারে তৌহিদের ডিস সংযোগ দেওয়ার অফিসে নিয়ে যায়। মামলায় আসামি করার অপরাধে তাদের চারজনকে বেধড়ক মারধর করা হয়। এদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা সটকে পড়ে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদুল ইসলাম জানায়, তাদের অন্যায়ভাবে হত্যা মামলা আসামি করা হয়েছে। তবে বাদীর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে কিন্তু তারা কাউকে মারধর করেনি।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম