জয়পুরহাট চিনিকলে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

জয়পুরহাট প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৭

জয়পুরহাট জয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

চিনিকলের কৃষি বিভাগের মহাব্যবস্থাপক কাজী মাহমুদুল হককে প্রধান করে শুক্রবার রাতে তদন্ত কমিটি হয়।

এদিকে দগ্ধ চারজনের মধ্যে চিনিকলের উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান কিবরিয়া ও ফায়ারম্যান নাজমুল হককে শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে শুক্রবার রাতেই চিনিকলের কৃষির মহাব্যবস্থাপক কাজী মাহমুদুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনা চলতি মাড়াই মৌসুমে কোনও প্রভাব ফেলবে না বলেও তিনি আশ্বস্ত করেন। 

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মাড়াই মৌসুম চালুর জন্য একমাস আগে থেকে মিল চালু করতে হয়। এ অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে চিনিকলের বয়লারের একটি স্ট্রিম লাইনের সংযোগস্থলের নিরাপত্তা বাল্বে বিস্ফোরণ হয়। এ সময় সেখানে কর্মরত উপসহকারী প্রকৌশলীসহ চারজন দগ্ধ হন।

আরও পড়ুন:
জয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম