১১ ডিসেম্বর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে রাসিক এলাকায় অর্ধদিবস হরতাল

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ২০:২৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২০:২৮

১১ ডিসেম্বর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে রাসিক এলাকায় অর্ধদিবস হরতাল আগামী ১১ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিলের দাবিতে এ কর্মসূচি দিয়েছে ওই পরিষদ।

শনিবার বেলা ১১ টায় নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ  ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, সঙ্গতিবিহীনভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী আন্দোলন করে আসছে। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ ট্যাক্স আদায়ে অনড় রয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার, বর্ধিত  ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে রাসিক এলাকায় আগামী ১১ ডিসেম্বর রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করছি। 

রাজশাহীর বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত এই  নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। তারা গত ২৬  নভেম্বর একই দাবিতে সাহেববাজারে মানববন্ধন করে সিটি করপোরেশনকে সাতদিনের আল্টিমেটাম দিয়েছিল ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ফরিদ মামুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, মহানগর মেস মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম ও গণসংহতি আন্দোলনের রাজশাহীর সমন্বয়কারী মুরাদ মোর্শেদ প্রমুখ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের