স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব চলছে রাজশাহীতে

রাজশাহী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১১:১৩

ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ‘মুক্ত চলচ্চিত্র মুক্ত প্রকাশ’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ১৪তম আর্ন্তজাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পাঠানপাড়া পদ্মারপাড়ে অবস্থিত লালন মঞ্চে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।

রাজশাহী চলচ্চিত্র সংসদের সভাপতি আহসান কবীর লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদের সভাপতি এফ এম এ জাহিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল। এছাড়াও বক্তব্য দেন রাজশাহী চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক জাবীদ অপু ও উৎসব পরিচালক শাহারিয়ার চয়ন। উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজশাহীতে নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীরবতার স্বপ্ন’ প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আহসান কবীর লিটন।

রাজশাহী চলচ্চিত্র সংসদের আয়োজনে উৎসব চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বড়–কুঠি পদ্মাপাড় ও পাঠানপাড়া লালন মঞ্চে একই সঙ্গে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবে দেশি-বিদেশি মোট ৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে একযোগে ঢাকা, রাজশাহী ও খুলনায় এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন- 

এজাহার থেকে নাম তুলে নিতে সাঁওতালদের হুমকি এমপি সমর্থকদের

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের