মহাদেবপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ০২:২২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০২:২৪

নওগাঁ নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক নিহত হয়েছেন। রবিবার সকালে মহাদেবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহাদেবপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের রেজা আহমেদ জানায়, গত ২৬ নভেম্বর উপজেলার শোভাপুর ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে মারাত্মক জখম হয় সিদ্দিক। এরপর থেকেই মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত আবু বক্কর সিদ্দিকের ছেলে তরিকুল বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মায়নুল ইসলামকে প্রধান করে ১৭ জনকে আসামি করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী